ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনায় দেশে ‍মৃত্যু অনেক কমেছে

মহামারি করোনাভাইরাসে সোমবার (৬ সেপ্টেম্বর ) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৫৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জনে।এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৩৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।


মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক  ৬৯ শতাংশ।

 

এর আগে সোমবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৬৫ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭১০ জনের দেহে।


এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কমেছে। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৬০৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ১৬৯ জন।


এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৫ লাখ ৮৮ হাজার ২১৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ৬১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ৯৬ জন।


এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান আরও ৬ হাজার ৬০৮ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ২৫ হাজার ৬৪৪ জন।


করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৮ লাখ ৬৫ হাজার ৭৯৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ৫৫৯ জনের।


আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩২০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৭৫ জনের।


আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৯৩৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৮৬৬ জনের।


আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৩০ হাজার ৪৫৫ জন। মারা গেছেন এক লাখ ৮৭ হাজার ৯৯০ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৭০ লাখ ৩০ হাজার ৪৫৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৩ হাজার ২৭৪ জন।

আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, ইরান নবম এবং কলম্বিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ads
ads
ads

Our Facebook Page

↑